ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো সাত শিক্ষার্থীর ভর্তির কাগজপত্রে গড়মিল পেয়েছে বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসন্ধান কমিটি। এরা ১৯৯৯--২০০০ ও ২০০০--২০০১ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিলেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য আফম ইউসুফ হায়দার সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ উপায়ে ভর্তির বিষয়টি প্রমাণিত হওয়ায় ৭৭ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। এছাড়া কাগজপত্রে গড়মিল থাকায় আরও ৮২ জনকে চিহ্নিত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আফম ইউসুফ হায়দার জানান, সিন্ডিকেটের আগামী সভায় নোটিশপ্রাপ্তদের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/জেকে/২২২৮ ঘ.
bdnews24