২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্যে আনন্দের ঝরনাধারা

বাবা মায়ের চোখ রাঙানি উপেক্ষা করে কখনও মনের মতো করে বৃষ্টিতে ভেজা হয়নি রাহাব সাইয়্যেদার। নিজের জিপিএ- ৫ পাওয়ার খবরে যখন তার চোখে আনন্দাশ্র", ঠিক সেই সময়ে আকাশও খুলে দিয়েছে ঝরনাধারা। ততক্ষণে মণিপুর স্কুলের ছোট্ট আঙিনাতেই ড্রামের তালে নাচ জুড়েছে রাহাবের সহপাঠীরা। রাহাবের মা আজ আর মেয়েকে বারণ করলেন না। চোখের জল বৃষ্টির ধারায় মিশিয়ে দিতে রাহাব যোগ দিলেন ভালো ফলাফলের আনন্দমাতাল সেই নাচে। ঝিরিঝিরি বৃষ্টি বাধ সাধতে পারলো না ভিকারুননিসা নূন স্কুলেও। সেখানেও একই চিত্র। ফটো সাংবাদিকদের ক্যামেরা পেল সাফল্যে উদ্ভাসিত শিক্ষার্থীদের তর্জনি আর মধ্যমার বিজয় সংকেত 'ভি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 03:23 PM

Updated : 26 Apr 2022, 02:26 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)