ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এসএসসি ও সমমানের দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় গড়ে ৫৮ দশমিক ৩৬ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। মঙ্গলবার দুপুরে একসঙ্গে নয়টি বোর্ডে ফল প্রকাশিত হয়।
এর মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে উত্তীর্ণের হার ৬০ দশমিক ৮১ শতাংশ, রাজশাহী বোর্ডে ৫৯ দশমিক ১৮, যশোর বোর্ডে ৬০ দশমিক ৮৭, কুমিল্লা বোর্ডে ৪৬ দশমিক ৮৩, বরিশাল বোর্ডে ৫০ দশমিক ৬৭, চট্টগ্রাম বোর্ডে ৫৭ দশমিক ৯৪ এবং সিলেট বোর্ডে ৪৭ দশমিক ২৭ শতাংশ।
এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে উত্তীর্ণের হার ৬৫ দশমিক ৮৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ৫১ দশমিক ০৮ শতাংশ।
তথ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে সাতটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ফলের অনুলিপি দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এএল/এসএনডি/জিএনএ/১৪৩১ ঘ.
bdnews24