২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির তিন কোটি টাকার ফরম বিক্রির হিসাব চায় মন্ত্রণালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৬--০৭ শিক্ষা বর্ষে ভর্তি ফরম বিক্রির প্রায় তিন কোটি টাকার হিসাব চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১৮ দিনের মধ্যে দুটি চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ হিসাব প্রতিবেদন জমা দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। চিঠি দু্িটর অনুলিপি নফহবংি২৪.পড়স এর কাছে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 06:27 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

গত ৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের ভর্তি ফরম বিক্রির ২ কোটি ৭৩ লাখ ২৪ হাজার ৫০০ টাকার হিসাব এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫২টি প্রথম শ্রেণি পাওয়ার যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাবি করে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন চায়।

মন্ত্রণালয়ের উপ সচিব আনোয়ারা বেগম স্বাক্ষরিত ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১২ এপ্রিল মন্ত্রণালয়ে জবাব পাঠায়। তাতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি ফরম বিক্রির ২৫ শতাংশ টাকার নিরীক্ষা প্রক্রিয়া চলছে এবং ৭৫ শতাংশ টাকা ভর্তি পরীক্ষা অনুষ্ঠান ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যয় হয়েছে।

কিন্তু ওই জবাব স্বয়ংসম্পূর্ণ নয় উল্লেখ করে মন্ত্রণালয় ২২ এপ্রিল পুনরায় চিঠি দিয়ে নিরীক্ষা প্রতিবেদনসহ দুটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠাতে বলে।

এরপর গত ৩ মে ডিন কমিটির সভায় সব ইউনিট প্রধানদের ভর্তি ফরম বিক্রিবাবদ প্রাপ্ত অর্থের নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম বিক্রির ৭৫ শতাংশ অর্থ থাকে ইউনিট প্রধানদের কাছে। এ অর্থ খরচের কোনও নীতিমালা না থাকায় এ নিয়ে অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের।

অনুসন্ধানে জানা যায়, চলতি বছর ক ইউনিটে ৪৭ লাখ ১৮ হাজার ৮১২ টাকা, খ ইউনিটে ৩৯ লাখ ২৯ হাজার ৬২ টাকা, গ ইউনিটে ৪৮ লাখ ৪২ হাজার ৭৫০ টাকা এবং ঘ ইউনিটে ৭০ লাখ ২ হাজার ৭৫০ টাকা রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউনিট প্রধানদের কাছে এ অর্থের নিরীক্ষা প্রতিবেদন চেয়ে মোট তিন বার তাগিদপত্র দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত খ ও ঘ ইউনিটে কাজ শুরু হয়েছে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ নফহবংি২৪.পড়স কে বলেন, “২০০৬--০৭ শিক্ষাবর্ষের ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া এখনও চলছে। তাই নিরীক্ষার কাজ শুরু হতে দেরি হয়েছে। এ কারণেই প্রতিবেদন জমা দিতে দেরি হচ্ছে।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৫২ শিক্ষার্থীর প্রথম শ্রেণি পাওয়া নিয়ে উপাচার্য বলেন, “এ বিষয়ে তদন্ত এখনও চলছে, এটা শেষ হলে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।”