২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে বুধবার থেকে গ্রীষ্মকালীন ছুটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে বুধবার থেকে। ৩৯ দিনের ছুটি শেষে ১ জুলাই সেখানে আবার ক্লাশ শুরু হবে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 09:13 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

তবে ছুটি চলাকালে বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ সব বিভাগীয় কার্যালয় এবং কেন্দ্রীয় লাইব্রেরি।

প্রশাসন সূত্র জানিয়েছে, সেশনজট কমানোর জন্য কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, পরিবহণ দপ্তর থেকে জানানো হয়েছে, ছুটির সময় সকাল সোয়া আটটা এবং দুপুর সোয়া ১টার বাস চলাচল বন্ধ রাখা হবে।