২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদের হাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লাঞ্ছিত

ক্যাম্পাসের ভিতরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 08:16 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলা ভবনের কাঁঠাল তলায় শিক্ষার্থীরা ক্রিকেট খেলছিলেন। প্রক্টর সেখানে গিয়ে তাদের খেলা বন্ধ করতে বলেন। শিক্ষার্থীরা খেলা বন্ধ না করলে তিনি এক শিক্ষার্থীর শার্টের কলার চেপে ধরেন। প্রক্টর এ সময় ক্যাম্পাসে অবস্থানরত পুলিশ ডাকলেও পুলিশ তার  ডাকে সাড়া দেয়নি।

প্রক্টরের এ ধরনের আচরণে উপস্থিত শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে অপদস্থ করেন। পরে প্রক্টর তার পরিচয় দিলে শিক্ষার্থীরা তাকে ছেড়ে দেয়। শিক্ষার্থীরা তাকে চেনে না বলে জানায়।

এ ঘটনার পর কাজী আসাদুজ্জামান নফহবংি২৪.পড়স- কে বলেন, ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসের ভিতরে ক্রিকেট খেলা বন্ধ করারও ব্যবস্থা নেওয়া হবে।