২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে আন্দোলনে জাবি শিক্ষার্থীরা

‘এস্টাবলিশমেন্ট ফি’ ও ‘ডাইনিং ফি’ বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে নেমেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 07:51 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বুধবার শিক্ষার্থীরা একটি কমিটি করে আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে স্বাক্ষরতা অভিযান, ১১টি হলে প্রতিরোধ কমিটি গঠন ও ৮ জুন উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ।

শিক্ষার্থীরা জানান, ১২ মে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন ছুটির আগেই বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে হলগুলোতে কমিটি গঠন করা হবে। কর্তৃপক্ষ দাবি না মানলে ১০ জুন আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি হলের ডায়নিংয়ে প্রতিবেলা খাবারের দাম ৮ টাকা এবং ‘এস্টাবলিশমেন্ট ফি’ ৩০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। শিক্ষার্থীরা শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছিল। দুটি ক্ষেত্রেই আগের চেয়ে ফি দ্বিগুণ করা হয়েছে।

ফি বাড়ানোর বিষয়ে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মফিজউদ্দিন বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করেই খাবারের দাম ও এস্টাবলিশমেন্ট ফি বাড়ানো হয়েছে।