জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটে ভর্তির সাক্ষাতকার ১৫ এপ্রিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে øাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সাক্ষাতকার ১৫ এপ্রিল থেকে শুরু হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের ২০০৭ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাক্ষাতকার নেওয়া হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হাবিবুল্লাহ বাহার বৃহস্পতিবার এ তথ্য জানান।
তিনি বলেন, কলা, বিজ্ঞান ও বাণিজ্য অনুষদ থেকে শতকরা ১৫ ভাগ হারে শিক্ষার্থীদের ‘ঘ’ ইউনিটে ভর্তির সুযোগ দেওয়া হবে।
সেই হিসেবে ২৮১টি আসনে ভর্তির জন্য মোট ৬০০ প্রার্থীকে সাক্ষাতকারে ডাকা হয়েছে। মেধাক্রম অনুসারে পর্যায়ক্রমে তাদের সাক্ষাতকার নেওয়া হবে।
১৫ এপ্রিল বিজ্ঞান বিভাগের মেধা ক্রমের প্রথম ১৫০ জন (১ থেকে ১৫০) এবং ১৬ এপ্রিল পরবর্তী ১৫০ জনের (১৫১ থেকে ৩০০) সাক্ষাতকার নেওয়া হবে।
১৭ এপ্রিল বাণিজ্য বিভাগের মেধাক্রমের প্রথম ২শ’ (১ থেকে ২০০) এবং ১৮ এপ্রিল মানবিক বিভাগের প্রথম ১শ’ (১ থেকে ১০০) শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে।
সাক্ষাতকারের সময় পরীক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং দুই কপি পাসপোর্ট আকৃতির ছবি আনতে হবে।
মুক্তিযোদ্ধা, আদিবাসী, প্রতিবন্ধী ও কর্মকর্তা-কর্মচারী কোটায় ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
