২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোজাফফর হোছাইন মঙ্গলবার দুপুরে পদত্যাগ করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 09:09 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সন্ধ্যায় অধ্যাপক মোজাফফর হোছাইনের সঙ্গে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ব্যক্তিগত কারণে আমি অব্যাহতি চেয়ে রেজিস্ট্রারের মাধ্যমে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। এখন পর্যন্ত উপাচার্য আমাকে এ বিষয়ে কিছু জানান নি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জালিয়াতির কারণে এলএলবি পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষার ফল ও সনদপত্র বাতিলের সঙ্গে পদত্যাগের কোনো সম্পর্ক নেই।

প্রসঙ্গত, গত মাসে সিন্ডিকেট হাইকোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জীসহ ৭০ জনের এলএলবি সনদ বাতিল করে। এছাড়া অন্যান্য বিভাগের আরো প্রায় ১৭০০ জনে ফল বাতিল করা হয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপাচার্যের একান্ত সচিব সহকারী রেজিস্ট্রার হারুনুর রশীদ জানান, “উপাচার্য ঢাকায় আছেন। বৃহস্পতিবার তিনি ক্যাম্পাসে ফিরলে বিস্তারিত বলা যাবে।”