সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২৮ মার্চ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার শেষ হয়েছে। ২৮ মার্চ থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড অ্যানিমেল ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কর্তৃপক্ষ ফল প্রকাশ করে।
এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষায় প্রাথমিকভাবে মেধা তালিকায় ৫৫ জন ও অপেক্ষমান তালিকায় মুক্তিযোদ্ধা কোটায় তিন জন ও উপজাতি কোটায় দুজনকে মনোনীত করা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিতদের সাক্ষাৎকার ও স্বাস্থ্য পরীক্ষা হবে আগামী ২৮ ও ২৯ মার্চ। এছাড়া অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২ ও ৩ এপ্রিল।
পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
