ইসলামী বিশ্ববিদ্যালয়ে 'গ' ও 'ঙ' ইউনিটের ফল প্রকাশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল রোববার প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়।
‘গ’ ইউনিটের মেধা তালিকার সাক্ষাৎকার ১০ মার্চ এবং অপেক্ষমাণ তালিকার সাক্ষাৎকার ১৮ মার্চ কলা অনুষদের ১৩৯ নম্বর কক্ষে সকাল ৯ টা ৩০ মিনিটে শুরু হবে।
‘ঙ’ ইউনিটের মেধা তালিকার সাক্ষাৎকার ৮ ও ১২ মার্চ এবং অপেক্ষমাণ তালিকার সাক্ষাৎকার ২৪ মার্চ (আসন খালি থাকা সাপেক্ষে) অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার মূল কাগজপত্র সঙ্গে আনতে হবে।
বিস্তারিত ফলাফল জানতে এখানে ক্লিক করুন--
