২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনিশ্চয়তায় রাজশাহী বোর্ডের ৩০ এসএসসি পরীক্ষার্থী

পরীক্ষার আর মাত্র চারদিন বাকি থাকলেও এখন পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র পাননি বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনার ৩০ এসএসসি পরীক্ষার্থী।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 07:37 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

রোববার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান শেরপুরের হুসনাবাদ স্কুলের প্রধান শিক্ষক সহির উদ্দিন আহম্মেদ।

আগামী ৮ মার্চ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফয়জুল¬্যাহ স্কুলের প্রধান শিক্ষক শহীদুর রহমান, শিকারপুর স্কুলের প্রধান শিক্ষক আবদুস সাত্তার, নিজ বলাইল স্কুলের প্রধান শিক্ষক আবদুল লতিফ প্রমুখ।

প্রবেশ পত্র পায়নি বগুড়ার শিকারপুর স্কুলের ৩ জন, নিজ বলাইল স্কুলের ৪ জন, শেরপুর হুসনাবাদ স্কুলের ৫ জন, ফয়জুল্যা স্কুলের ৩জন, সিরাজগঞ্জ বেলকুচি বি ইউ কে উচ্চ বিদ্যালয়ের ৮ জন এবং পাবনা রূপপুর স্কুলের ৭ জন পরীক্ষার্থী।

রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র না পাওয়ায় তাদের আগামী ৮ মার্চ পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।