জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষে ভর্তি পরীক্ষা শুক্রবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৬ -- ০৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় শুরু হচ্ছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভর্তি পরীক্ষায় ওই বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৭৩ টি অনার্স কলেজের এক লাখ ৪৩ হাজার ২৪০টি আসনের বিপরীতে এবার দুই লাখ ৩৬ হাজার ৩০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। মোট ২৪টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।
