চবিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটা, আহত ১০
অনুষদ পরিবর্তনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ছাত্র --ছাত্রীরা কলা অনুষদ থেকে মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হলে এ ঘটনা ঘটে।
এসময় বিক্ষুব্ধ ছাত্র-- ছাত্রীরা ইট-- পাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি গাড়ি ভাংচুর করলে পুলিশ চার ছাত্রকে আটক করে। এরা হলেন, মাঈনুদ্দীন (৪র্থ বর্ষ), শাহীন (৩য় বর্ষ), গোলাম রসুল (২য় বর্ষ) ও টুটুল (২য় বর্ষ)।
সাংবাদিকতা বিভাগকে কলা অনুষদ থেকে সমাজ বিজ্ঞান অনুষদে স্থানান্তরের দাবিতে ছাত্র -- ছাত্রীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে।
