আন্দোলনে নেমেছেন চবি’র সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা
অনুষদ পরিবর্তনের দাবিতে আন্দোলন শুরু করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
কলা অনুষদ থেকে সমাজ বিজ্ঞান অনুষদে স্থানান্তরের জন্য মঙ্গলবার শিক্ষার্থীরা বিভাগীয় চেয়ারম্যান ও কলা অনুষদের ডিনকে স্মারকলিপি দেন। এ দাবিতে শনিবার তারা ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করবেন। এ ছাড়া রোববার উপাচার্যকে স্মারকলিপি দেবেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ বিভাগটি সমাজ বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটি কলা অনুষদের অন্তর্ভুক্ত হওয়ায় উত্তীর্ণ ছাত্র--ছাত্রীরা চাকরি ও উচ্চ শিক্ষাক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে শিক্ষার্থীরা দাবি করেন।
আন্দেলনরত শিক্ষার্থী মো. রিয়াদ জানান, চাকরি এবং ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের শিকার হতে হয়।
এ বিষয়ে চট্টগ্রাম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুর রহমান নফহবংি২৪.পড়স কে জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বুধবার বিভাগীয় একাডেমিক কমিটির সভায় আলোচনা করা হবে।
