২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ২৮ ফেব্র“য়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া ৪৩ তম সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্র“য়ারি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 08:37 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান ছাড়াও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। অনুষ্ঠানে তিনি সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন।