পোস্টার ও ব্যানারমুক্ত ইবি ক্যাম্পাস
অবশেষে দলীয় পোস্টার ও ব্যানার মুক্ত হল ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিভিন্ন ভবন ও হলগুলোর ফটক ও ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে নামিয়ে ফেলা হয়েছে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রলীগের দলীয় ব্যানার এবং ছিড়ে ফেলা হয়েছে বিভিন্ন পোস্টার।
বিশ্ববিদ্যালয়েল ভারপ্রাপ্ত প্রক্টর এএসএম আইনুল হক আকন্দ বলেন, ‘দেশে বর্তমানে সব ধরনের রাজনীতি বন্ধ থাকায় ক্যাম্পাসের বিভিন্ন ভবন, আবাসিক হলের গেট ও ক্যাম্পাস অভ্যন্তরে থাকা ছাত্র সংগঠনগুলোর ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়ে ফেলা হয়েছে।’
এদিকে আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন --শৃংখলা রক্ষায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে নিরাপত্তা উপ--কমিটির সভাপতি ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রুহুল আমিন একথা জানান।
