২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি খ-ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর খ-ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে রোববার। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ কথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 04:58 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

ভর্তি পরীক্ষার ফল কলাভবনে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। এছাড়া যঃঃঢ়://িি.িঁহরাফযধশধ.বফঁ ওয়েবসাইটেও ফল জানা যাবে।

এ বছর ‘খ’ ইউনিটের অধীনে প্রায় ২৪০০টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছে ১৮৫০০ শিক্ষার্থী। উত্তীর্ণ হয়েছে ৪৪২৮ জন।

কলা অনুষদের ডিনের কার্যালয়ের সভাকক্ষে (কক্ষ নং ১০০১) ৩ মার্চ থেকে উত্তীর্ণদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। এ সময় পরীক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও দুকপি পাসপার্ট আকারের সত্যায়িত রঙিন ছবি আনতে হবে।