২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি ও দাখিল পরীক্ষা এক মাস পিছিয়ে ২৭ মার্চ শুরু

দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে ২০০৮ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা একমাস পিছিয়ে আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। বিবরণীতে বলা হয়, গত ১৫ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় 'সিডর'-এ আক্রান্ত দুর্গত এলাকার পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে সরকার আজ (মঙ্গলবার) এ সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 02:38 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে ২০০৮ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা একমাস পিছিয়ে আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। বিবরণীতে বলা হয়, গত ১৫ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় 'সিডর'-এ আক্রান্ত দুর্গত এলাকার পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে সরকার আজ (মঙ্গলবার) এ সিদ্ধান্ত নিয়েছে। সিডরের আঘাতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ১৬টি জেলায় জানমাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি ছাড়াও শিক্ষার্থীদের বই-পুস্তক, খাতাসহ অন্যান্য শিক্ষাসামগ্রীর ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরীক্ষাসমূহ ২৭ ফেব্র"য়ারি শুরু হওয়ার কথা ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২০২৫ ঘ.