২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র ১০ ছাত্র-ছাত্রী সিতারা পারভীন বৃত্তি পেলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৫ সালের সন্মান পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ১০ জন ছাত্র-ছাত্রী 'অধ্যাপক সিতারা পারভীন বৃত্তি' পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 02:49 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০০৫ সালের সন্মান পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ১০ জন ছাত্র-ছাত্রী 'অধ্যাপক সিতারা পারভীন বৃত্তি' পেয়েছেন। রোববার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ এই বৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার ও অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সৈয়দ রেজাউর রহমান ও অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন, মো. রাইসুল ইসলাম, অবন্তী মেহতাজ, একেএম আতিকুজ্জামান, মো.আশরাফুল আলম, জেসমিন জাহান, স্নিগ্ধা মাধুরী, লায়লা নওশীন, জিএম রাজিব হোসেন, সাঈদ পীতু ও সৈয়দ আখতার জাহান। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা অধ্যাপক সিতারা বেগম ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে এক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান। তার স্মৃতি রক্ষার্থে ২০০৬ সালে 'অধ্যাপক সিতারা পারভীন ট্রাস্ট ফান্ড' গঠনে স্বামী অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী ২০ লাখ টাকা দেন। এ অর্থের আয় থেকে প্রতিবছর এই বৃত্তি দেওয়া হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৪৩ঘ.