ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের 'ক' ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল দশটা থেকে এগারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
'খ' ইউনিটের পরীক্ষা ১১ জানুয়ারি এবং 'ঘ' ইউনিটের পরীক্ষা ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার আসন বন্টনের তালিকা দেওয়া হয়েছে। রোল নম্বর অনুযায়ী পরীক্ষার আসন বন্টন নিচে দেওয়া হলো:
প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে রোল নম্বর ৬০০০১-৬০৩২৯, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগে ৬০৩৩০-৬০৫৬২, উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ৬০৫৬৩-৬০৮৬৪, রসায়ন বিভাগে(কার্জন হল) ৬০৮৬৫-৬০৯৫৬, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগ ৬০৯৫৭-৬১১৫৯, পদার্থ বিজ্ঞান বিভাগ(কার্জন হল) ৬১১৬০-৬১৪৯২, ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ৬১৪৯৩-৬১৬৯২, কার্জন হল মিলনায়তন (নীচতলা) ৬১৬৯৩- ৬১৯৯৯, কার্জন হল মিলনায়তন (দ্বিতীয় তলা) ৬২০০০-৬২১১৭, কার্জন হল মিলনায়তন (৩য় তলা) ৬২১১৮-৬২২৩৯, প্রাণিবিদ্যা বিভাগ ৬২২৪০- ৬২৫১৫, মৎস্যবিজ্ঞান বিভাগ ৬২৫১৬- ৬২৬৩৯, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ ৬২৬৪০- ৬২৬৯৩, ভূতত্ত্ব বিভাগ ৬২৬৯৪- ৬২৯২৬, ফার্মেসী বিভাগ (মোকাররম ভবন) ৬২৯২৭- ৬৩১৮৩, রসায়ন বিভাগ (মোকাররম ভবন) ৬৩১৮৪-৬৩৩৪৭, পদার্থ বিজ্ঞান বিভাগ(মোকাররম ভবন) ৬৩৩৪৮-৬৩৪৪৭, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ৬৩৪৪৮- ৬৩৬৫৪, অণুজীব বিজ্ঞান বিভাগ ৬৩৬৫৫-৬৩৮৬২, বিজ্ঞান গ্রন্থাগার ৬৩৮৬৩- ৬৪২১৮, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট ৬৪২১৯- ৬৪৪০৯, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট ৬৪৪১০- ৬৪৪৬০, আইন বিভাগ ৬৪৪৬১- ৬৪৬৭৫, ভূগোল ও পরিবেশ বিভাগ ৬৪৬৭৬- ৬৪৯৮২, গণিত বিভাগ ৬৪৯৮৩- ৬৫৪৯৮,পরিসংখ্যান বিভাগ ৬৫৪৯৯- ৬৫৯৪৯, পুষ্টি ও খাদ্য ইনস্টিটিউট ৬৫৯৫০- ৬৬১৫১, চারুকলা ইনস্টিটিউট ৬৬১৫২- ৬৬৩১৮, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ৬৬৩১৯- ৬৬৯৪১, কেন্দ্রীয় গ্রন্থাগার ৬৬৯৪২- ৬৭৫২২, আধুনিক ভাষা ইনস্টিটিউট ৬৭৫২৩- ৬৭৮৪৯, কলা ভবন (নীচতলা) ৬৭৮৫০- ৬৮১৮৫,কলা ভবন (২য় তলা) ৬৮১৮৬- ৬৮৮৪২, কলা ভবন (৩য় তলা) ৬৮৮৪৩- ৬৯২৩৩, কলা ভবন (৪র্থ তলা) ৬৯২৩৪- ৬৯৯৯৩, কলা ভবন (৫ম তলা) ৬৯৯৯৪- ৭০১৫৩, কলা ভবন পরীক্ষার হল (১,২) ৭০১৫৪- ৭০৪৬৬, কলা ভবন পরীক্ষার হল (৩, ৪, ৫) ৭০৪৬৭- ৭০৯২২,কলা ভবন লেকচার থিয়েটার ৭০৯২৩- ৭১৬৫১, বিজনেস স্টাডিজ ৭১৬৫২- ৭২২৪৩, ব্যাংকিং বিভাগ ৭২২৪৪- ৭২৪৬৩, ফিন্যান্স বিভাগ ৭২৪৬৪- ৭২৯৪৫, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ৭২৯৪৬- ৭৩১২৮, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ৭৩১২৯- ৭৩৫০৪, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগ ৭৩৫০৫- ৭৩৯৪৮, মার্কেটিং বিভাগ ৭৩৯৪৯- ৭৪৪২১, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ৭৪৪২২- ৭৫০৯১, নীলক্ষেত হাই স্কুল ৭৫০৯২- ৭৫৫৬৫, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ৭৫৫৬৬- ৭৬২১৫, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৭৬২১৬-৭৭২৩৮, ইঞ্জিনিয়ারিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৭৭২৩৯- ৭৮৩৭০, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ৭৮৩৭১- ৭৮৭৯৪, গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয় ৭৮৭৯৫- ৮০৩২৫, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ৮০৩২৬- ৮১১৬০, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর ৮১১৬১- ৮১৯২২, শেখ বোরহান উদ্দিন কলেজ (৬২,নাজিমউদ্দিন রোড) ৮১৯২৩- ৮২৯৮৬, আইডিয়াল কলেজ (সেন্ট্রাল রোড) ৮২৯৮৭- ৮৪৫৯৪, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ (বিডিআর গেট, পিলখানা) ৮৪৫৯৫- ৮৫৭৬৫, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ (বকসী বাজার) ৮৫৭৬৬- ৮৮০০০।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১১৬ঘ.
bdnews24