ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে ২৩-২৫ নভেম্বরের নির্ধারিত বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বাতিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে রোববার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসে বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল হবে। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য দুই একদিনের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানীয়, গরম কাপড় ও তৈজষপত্রসহ একাধিক ত্রাণ টিম দূর্গত এলাকায় যাবে।
ফুটবল প্রতিযোগিতা শুরু
এদিকে বিশ্ববিদ্যালয় আন্ত: ডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা রোববার শুরু হয়েছে। কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আব্দুল হাসিব বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বিডিনিউজ টুুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯১০ঘ.
bdnews24