২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি'র শনিবারের সব পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার অনুষ্ঠেয় সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2007, 02:11 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার অনুষ্ঠেয় সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আশরাফ আলী খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। জনসংযোগ কর্মকর্তা বলেন, "অনিবার্য কারণবশত শুধু শনিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যান্য পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জিএনএ/২০০০/ঘ.