২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র সচিব আবদুল করিম চবির সিন্ডিকেট সদস্য মনোনীত

স্বরাষ্ট্র সচিব আবদুল করিমকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 01:35 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র সচিব আবদুল করিমকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-নিবন্ধক ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চবি আইন-১৯৭৩ এর ২৫(১)(এইচ) ধারা অনুযায়ী সরকার আবদুল করিমকে দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯২৪ ঘ.