২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সরকারি ১৪টি মেডিকেল কলেজে শুক্রবার ২০০৭-০৮ শিক্ষাবর্ষে এমবিবিএস (ব্যাচলর অব মেডিসিন এন্ড ব্যাচলর অব সার্জারি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষার জন্য কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পরিদর্শক দল ছিল প্রতিটি কেন্দ্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2007, 10:11 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সরকারি ১৪টি মেডিকেল কলেজে শুক্রবার ২০০৭-০৮ শিক্ষাবর্ষে এমবিবিএস (ব্যাচলর অব মেডিসিন এন্ড ব্যাচলর অব সার্জারি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষার জন্য কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পরিদর্শক দল ছিল প্রতিটি কেন্দ্রে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহজাহান বিশ্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার এমবিবিএস পরীক্ষায় কোনো রকম অনিয়ম ও অসুদপায় যাতে না হতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে খবর এসেছে।" এবার এমবিবিএস পরীক্ষার্থীর সংখ্য ছিল ২৪ হাজার ৩৬১ জন। ১৪টি সরকারি মেডিকেল কলেজের ২০৬০ আসনের জন্য পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, ইডেন বিশ্ববিদ্যালয় ও তেজগাঁ কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে ১০ হাজার ২৫৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/এসএম/টিএইচ/এমএ/১৫৫৫ ঘ.