জবি, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ৬৬ দিন পর আগামী রোববার খুলে দেয়া হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে শনিবার রাত থেকে ক্যাম্পাসে অবস্থান নেবে পুলিশ।
ক্যাম্পাস খুললে নতুন কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সে জন্য পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক কাজী আসাদ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সব শিক্ষার্থীকে পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।
উপাচার্য অধ্যাপক এস আই খান বলেন, "শনিবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে পুলিশ থাকবে। আমি কোনো বিশৃঙ্খলা আশা করছি না। আমাদের ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা আগের চেয়ে অনেক সচেতন, সবাই চায় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মতো চলুক।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ২২ আগস্ট এক সরকারি আদেশে সব বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১২১৮ ঘ.
bdnews24