২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে

দীর্ঘ ৬২ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ১০ টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হল এবং বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হল। হল খুলে দেয়া হলেও ক্লাশ শুরু হচ্ছে ২৮ অক্টোবর থেকে। সকাল থেকে ছাত্ররা হলে ফিরতে শুরু করলেও ছাত্রীরা আসছে কম। সোমবার সূূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হবে না। তবে পরে আবাসিক শিক্ষকরা হল পরিদর্শন করার সময় বহিরাগত পেলে তাদের বের করে দেওয়া হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 06:14 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ৬২ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ১০ টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হল এবং বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হল। হল খুলে দেয়া হলেও ক্লাশ শুরু হচ্ছে ২৮ অক্টোবর থেকে। সকাল থেকে ছাত্ররা হলে ফিরতে শুরু করলেও ছাত্রীরা আসছে কম। সোমবার সূূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে হবে না। তবে পরে আবাসিক শিক্ষকরা হল পরিদর্শন করার সময় বহিরাগত পেলে তাদের বের করে দেওয়া হবে।" তিনি আরো জানান, শিক্ষার্থীরা আগে যে কক্ষে থাকতো সেখানেই থাকতে পারবে। অধ্যাপক সিরাজুল ইসলাম বলেন,"বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষার্থীদের সঙ্গে যাতে কোনো 'ভুল বোঝাবুঝি' না হয়, সেজন্য কোনো হলের সামনে পুলিশ থাকবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশপথ এবং মলচত্বর ও টিএসসিতে পুলিশ থাকবে।" উপাচার্য অধ্যাপক ড. এসএমএ ফায়েজ বলেন, "নিয়মিত বন্ধের পর বিশ্ববিদ্যালয় ২৮ তারিখ খুলছে। আশা করি ক্লাশ, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।" তবে চার শিক্ষক এবং শিক্ষার্থীদের কারাবন্দী রেখে বিশ্ববিদ্যালয় খুললে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে কিনা এ ব্যাপারে তিনি বলেন, সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখার ব্যাপারে শিক্ষকসহ সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা হয়েছে বলে উপাচার্য জানান। শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আখতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় খোলা হোক এবং পরিস্থিতি শান্তিপূর্ণ থাকুক এটি ছাত্র-শিক্ষকসহ সকলেরই প্রত্যাশা। কিন্তু অভিজ্ঞতার আলোকে বলা যায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টেকসই ও শান্তিপূর্ণ পরিস্থিতি সংরক্ষণের স্বার্থে কারাবন্দী ছাত্র-শিক্ষকদের মুক্তি দিয়েই বিশ্ববিদ্যালয় খোলার উদ্যোগ গ্রহণ করা সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য সর্বোত্তম পদক্ষেপ হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএনএ/১১০০ ঘ.