২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে শনিবার থেকে ঈদ-পূজার ছুটি

ঈদুল ফিতর ও দুর্গাপূজা উপলক্ষে শনিবার থেকে ছুটি শুরু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2007, 09:24 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ইসলামী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতর ও দুর্গাপূজা উপলক্ষে শনিবার থেকে ছুটি শুরু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ কর্মকর্তা রাজিবুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অফিস চালু হবে। একই দিন ছাত্র-ছাত্রীদের হল খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে ২৪ অক্টোবর থেকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৫২৫ ঘ.