জাবি খুলছে মঙ্গলবার
ঈদুল আযহা ও শীতকালীন ছুটি শেষে মঙ্গলবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্লাশ ও পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পযর্ন্ত মোট ১৭ দিন ছুটি ঘোষণা করে। ছুটি প্রায় শেষ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।
