২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ধর্মঘট স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ। রোববার ছাত্র সংগ্রাম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর কথা বিবেচনা করে ও নতুন সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য ক্যাম্পাস সচল করার স্বার্থে ধর্মঘট স্থগিত করা হলো।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 01:59 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

রিপন বলেন, “যে ১১ দফা দাবি নিয়ে এই ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়েছিল তা পূরণ করা না হলে ভবিষ্যতে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ, উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ এবং প্রক্টর আ কা ফিরোজ এর অপসারণের দাবিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

লিখিত বক্তব্যে গত সরকারের আমলে ২৭-তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের প্রসাশনে ঢুকানোর অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়। ২৭-তম বিসিএস পরীক্ষা বাতিলের জন্য প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা হবেন তার প্রতি দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরি রোটন, জাসদ ছাত্রলীগ সভাপতি শহিদুল কবির স্বপন, জাসদ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলী আহসান তরুনসহ ছাত্র সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দ।