প্রাণচঞ্চল হয়ে উঠছে ঢাকার শিক্ষাঙ্গণ
দীর্ঘদিন পর স্বস্তি ফিরে এসেছে দেশের শিক্ষাঙ্গণগুলোতে। সারাদেশে জরুরি অবস্থা ঘোষণার পর গত কয়েক মাসের রাজনৈতিক সঙ্কট ও অস্থিরতায় অচল হয়ে পরা স্কুল--কলেজগুলো ধীরে ধীরে সচল হতে শুরু করেছে। স্বস্তি ফিরে এসেছে দুঃশ্চিন্তায় থাকা শিক্ষার্থী ও অভিভাবকদের মনেও।
রাজনৈতিক অস্থিরতায় গত প্রায় তিন মাস ধরে দেশের সব স্কুলের বার্ষিক পরীক্ষাসহ সার্বিক শিক্ষা কার্যক্রম দারুণভাবে ব্যাহত হয়েছে। একইভাবে কলেজ শাখার প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষাও ভীষণ রকম বিঘিœত হয়েছে।
পছন্দের স্কুলে সন্তানদের ভর্তি করাতে না পারার আশংকা ছাড়াও বারবার স্থগিত করার কারণে পরীক্ষা আদৌও নেওয়া হবে কিনা সে আতঙ্কে ছিলেন অভিভাবকরা। পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম যথাসময়ে শেষ হবে কিনা এ ব্যাপারেও নিশ্চিত ছিলেন না স্কুল ও কলেজ কর্তৃপক্ষ।
অবশেষে জরুরি অবস্থা জারি করায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শিক্ষাঙ্গনে। রাজনৈতিক অস্থিতিশীলতা, ঈদ, বড়দিন ও শীতের ছুটিশেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা কেটে গিয়ে আবার আগের মতো সরব হতে শুরু করেছে রাজধানী। শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অনেক স্কুল-- কলেজে ক্লাস শুরু হয়ে গেছে।
তবে কিছু স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছেন, দু’একদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর তারা স্কুল খুলবেন। ধানমন্ডির একটি ইংরেজি মাধ্যমের স্কুলের কর্তৃপক্ষ বলেছেন, “নতুন প্রধান উপদেষ্টার শপথ অনুষ্ঠানে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট যোগ না দেওয়ায় আমরা পরিস্থিতি ঠিক আঁচ করতে পারছি না। আরও দুদিন দেখে তারপর স্কুল খুলবো।”
এদিকে বৃহস্পতিবার রাজধানীর ২৪টি সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভিকারুননিসা নুন স্কুলে আজিমপুর ক্যাম্পাসে প্রভাতী ও দিবা শাখার পরীক্ষা নেওয়া হয়েছে। এ ছাড়া গত ৭ জানুয়ারির স্থগিত পরীক্ষাও নেওয়া হয়েছে শুক্রবার। শনিবার গভঃ ল্যাবরেটরী স্কুলসহ ’এ’ গ্রেডভুক্ত আটটি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ জসীমউদ্দীন আহমেদ নফহবংি২৪.পড়স কে বলেন, “পরিস্থিতি ভালো থাকলে সামলে নিতে পারবো।” ২০০৭ শিক্ষাবর্র্ষ ঠিকমতোই চলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম জানালেন, এখনো সব শ্রেণীর ভর্তি পরীক্ষা শেষ হয়নি। তবে যথাসময়ে শিক্ষা কার্যক্রম অনুসরণের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞার কথা ব্যক্ত করে তিনি বলেন, শুক্রবারে অতিরিক্ত ক্লাস নিয়ে কলেজ শাখার শিক্ষার্থীদেরকে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি করা হবে।
