২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরু

প্রায় তিন মাস পর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত ডীনস কমিটির এক সভায় শনিবার কোর্স পদ্ধতির সব পরীক্ষা ১৭ জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ১৮ জানুয়ারি থেকে পূর্বনির্ধারিত সব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 06:24 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সভা সূত্র জানায়, ক ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ জানুয়ারির পরিবর্তে  ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

একাডেমিক কার্যক্রম শুরু হলেও প্রথম দিন ক্লাশ হয়েছে খুব কম।

ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে ১৯ নভেম্বর থেকে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হচ্ছে।

ধর্মঘটের ব্যাপারে জানতে চাওয়া হলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সহাবস্থান নিশ্চিত করলেই কেবল ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হবে, অন্যথায় নয়।

ছাত্র সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরাও ক্যাম্পাসে প্রবেশ করেন প্রায় তিন মাস পর। সকাল থেকেই ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীরা মধুর ক্যান্টিনে অবস্থান নেন। কর্মীদের নিয়ে প্রতিটি হলে যান ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা।

ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।