পবিপ্রবির কৃষি অনুষদের পরীক্ষা ১৫ জানুয়ারি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সব সেমিস্টারের চূড়ান্ত পর্বের (ফাইনাল) পরীক্ষা আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগ বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বলা হয়েছে।
