ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স পদ্ধতির পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স পদ্ধতির সব পরীক্ষা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত পরীক্ষার নতুন তারিখ শিগগিরই জানানো হবে। তবে অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।
