ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ ফেব্র“য়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬- ০৭ শিক্ষাবর্ষের “গ” ইউনিটের (০০০) ভর্তি পরীক্ষা আগামী ১২ জানুয়ারির পরিবর্তে ১৬ ফেব্র“য়ারি হবে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস.এম.এ. ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিন্স কমিটির সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো এর আগে স্থগিত হয়েছে সেগুলো সহ অন্যান্য পরীক্ষা বিভাগ/ইনস্টিটিউট পর্যায়ে সব পরীক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করে গ্রহণ করা যাবে।
