২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছে গাড়িতে আগুন, বাস ভাংচুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ কর্মীরা বৃহস্পতিবার একটি গাড়ীতে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 01:27 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটায় ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ডেইরি ফার্ম গেটসহ ঢাকা-আরিচা মহাসড়কের বেশ কয়েকটি স্থানে পাঁচটি ট্রাক ও ছয়টি বাস ভাংচুর করে।

সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেটের সামনে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পণ্যবাহী একটি গাড়ীতে আগুন ধরিয়ে দেয়।