২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবি শিক্ষক সমিতির নির্বাচনে আসন ভাগাভাগি

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে জামায়াত, বিএনপি ও প্রগতিশীল শিক্ষকরা আসন ভাগাভাগি করে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 10:35 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বুধবার রাত সোয়া আটটায় ঘোষিত ফলাফল অনুযায়ী জামাতপন্থী শিক্ষকদের সবুজ প্যানেলের অধ্যাপক ড. আ.ব.ম. মুখলেছুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ছিলেন বিএনপির অধ্যাপক ড. মোশাররফ হোসেন।

সাধারণ সম্পাদক পদে বিএনপির ড. তোজাম্মেল হোসেন ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জামায়াতপন্থী অধ্যাপক ড. রুহুল আমিন পেয়েছেন ৮২ ভোট। সহ-সভাপতি নির্বাচিত হয়েছে জামায়াতের অধ্যাপক ড. আব্দুল লতিফ, যুগ্ম সম্পাদক সবুজ প্যানেলের ড. আবু সিনা ও কোষাধ্যক্ষ হয়েছেন প্রগতিশীল শিক্ষকদের প্যানেল থেকে মো. মিজানুর রহমান।

নির্বাচিত সদস্যরা হলেন, প্রগতিশীল শিক্ষক প্যানেল থেকে অধ্যাপক ড. আলাউদ্দিন, বিএনপিপন্থী প্যানেল থেকে অধ্যাপক ড. আলীনুর রহমান, ড. আ. খ. ম. ওয়ালী উল্লাহ, ড. মো. এমতাজ হোসেন, মো. নজিবুল হক, একেএম মতিনুর রহমান, ও শাবিবর আহমেদ এবং জামায়াতপন্থী অধ্যাপক ড. আ. ব. স. ফারুক, অধ্যাপক ড. আহসান উল্লাহ, ও অধ্যাপক ড. অলি উল্লাহ।