২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকলের দায়ে ঢাবির ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা

পরীক্ষায় নকলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম বর্ষের মোট বারো জন পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

২০০৬ সালের মে মাসে অনুষ্ঠিত প্রথম বর্ষ বি.এ অনার্স ফাউন্ডেশন কোর্স, প্রথম বর্ষ বি.এ অনার্স এবং বিএসএস অনার্স কোর্সের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ওই শিক্ষার্থীদের অংশ নেয়া পরীক্ষাটিসহ পরের এক বা একাধিক পরীক্ষা বাতিলসহ সতর্কীকরণ পত্র দেওয়ার সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বরে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ৪ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ বারো জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।