ঢাবির অবসর নেওয়া ২৯ শিক্ষকের সংবর্ধনা মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অবসর নেওয়া ২৯ শিক্ষককে মঙ্গলবার ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংবর্ধনা দেওয়া হবে।
শিক্ষক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শরীফ উল্লাহ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রধান অতিথি থাকবেন।
