ঢাবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা এবং কোর্স পদ্ধতির পরীক্ষা স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ক, খ, গ, এবং ঘ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারন করা হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
পুনঃনির্ধারিত সময়সূচী অনুযায়ী ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ জানুয়ারী, ‘খ’ ইউনিট ২ ফেব্রুয়ারী, ‘গ’ ইউনিট ১২ জানুয়ারী এবং ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
এছাড়াও আগামী ১৫ ডিসেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্রে অনুষ্ঠেয় বার্ষিক কোর্স পদ্ধতির এমএ ২০০৪-বাংলা, এমএসএস ২০০৪-লোক প্রশাসন, ৪র্থ বর্ষ বিএসএস সম্মান ২০০৫-শান্তিও সংঘর্ষ অধ্যয়ন, ৩য় বর্ষ বিএ সম্মান ২০০৫-বাংলা এবং উর্দু ও ফার্সি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।
