আজ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম বিতরণ
রোববার থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হচ্ছে। বিতরণ চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত।
১৩ জানুয়ারি ’০৭ পর্যন্ত ফরম সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে জমা দেওয়া যাবে।
এ বছর ৭টি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। প্রতিটি ইউনিটের ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।
আবেদনপত্র অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া থানাপাড়া শাখা এবং ঝিনাইদহ সদর শাখায় পাওয়া যাবে।
উল্লেখ্য আগামী ২৫ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ঈদুল আজহা ও শীতকালীন ছুটি থাকবে বিশ্ববিদ্যালয়ে।
এ সময় আবেদনপত্র জমা নেওয়া হবে না।
