২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল বসন্তের নবীনবরণ

বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2022, 05:46 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

করোনাভাইরাসের সংক্রমণের কারণে বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত এ আয়োজনে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে ১ হাজার ৭৫০ জনকে বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে নবীনদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন।

উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ জিয়াউল হক মামুন।