২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অনুদান পেলেন অধ্যাপক তানভীর

মানব বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গবেষণার জন্য ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের’ অনুদান পেয়েছেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষক তানভীর ফেরদৌস সাঈদ ও তার দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2021, 01:42 AM

Updated : 07 Apr 2022, 11:28 PM

বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তানভীরের গবেষণা দলে রয়েছেন আরও দুজন শিক্ষক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএপি জানিয়েছে, মানব বর্জ্য ব্যবস্থাপনা এবং এর টেকসই সমাধানের লক্ষ্যে ড. তানভীর ও তার দলকে সম্প্রতি এই অনুদান দেওয়া হয়।

এই প্রকল্পের অন্য সদস্যরা হলেন- ইউএপির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক নেহরিন মাজেদ ও সহকারী অধ্যাপক জিহাদ মিয়া।

এর আগে এই গবেষণা দল বাংলাদেশে বর্জ্য জল পরিশোধনের জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের অনুদান পেয়েছে।