আইইউবিতে ব্রিটিশ অ্যাকাডেমি রাইটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হল ব্রিটিশ অ্যাকাডেমি রাইটিং ওয়ার্কশপ।
যৌথভাবে এর আয়োজন করে আইইউবি, বার্মিংহাম ল স্কুল, ইউনিভার্সিটি অব বার্মিংহাম, ব্রিটিশ অ্যাকাডেমি এবং সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (এসএআইএলএস)।
রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হয় গত ১৪ অক্টোবর।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্মিংহাম ল স্কুল, ইউনিভার্সিটি অব বার্মিংহামের অধ্যাপক ফিওনা ডি লর্ন্ডাস।
বিশ্বে ‘মানবাধিকার এবং সন্ত্রাসবাদ মোকাবেলা’ বিষয়টি তুলে ধরে তিনি জানান, বিভিন্ন দেশের সমস্যার আলাদা ধরন রয়েছে। তবে বিশ্বে বর্তমানে বিচার ব্যবস্থা খুবই অকার্যকর হয়ে পড়েছে। যার ফলে বাড়ছে সন্ত্রাসবাদ। সুশীল সমাজও বর্তমানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেও মূল প্রবন্ধে উল্লেখ করা হয়।
আইইউবির আইন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বোরহান উদ্দিন খান এবং বার্মিংহাম ল স্কুল, ইউনিভার্সিটি অব বার্মিংহামের ড. মোহাম্মদ সাহাবুদ্দিনও বক্তব্য রাখেন।
