২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু ৩১ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৩১ জুলাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2018, 07:19 PM

Updated : 08 Apr 2022, 06:42 PM

ওই দিন বিকাল সাড়ে ৫টায় শুরু হয়ে ২৬ অগাস্ট রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত '১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটি'র সভায় এই সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ সেপ্টেম্বর, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৫ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (অংকন) ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীকালে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।