ঢাবিতে জঙ্গিবাদ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু শনিবার
জঙ্গিবাদ নিয়ে প্রথমবারে মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে। অনুষ্ঠিত হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন হবে বলে শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলন করে জানান সম্মেলনের আয়োজক বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এই সংবাদ সম্মেলনে বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক জিয়া রহমান বলেন, এ সম্মেলনে ১৫টি সেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন দেশ-বিদেশের প্রায় অর্ধশত গবেষক, শিক্ষক, বিভিন্ন বাহিনীর কর্মকতা, বিচারক, উন্নয়নকর্মীরা।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এই সম্মেলনের উদ্বোধন করবেন, যাতে প্রধান অতিথি হিসেবে পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হকের উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া উদ্বোধনীতে বিশেষ অতিথি থাকবেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুলেনারা।
সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক জিয়া রহমান। রোববার সমাপনী অনুষ্ঠানে র্যারের মহাপরিচালক বেনজীর আহমেদের সভাপতিত্ব করার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক খন্দকার ফারজানা রহমান ও সৈয়দ মাহফুজুল হক মারজানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
