২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি বিজ্ঞান অনুষদের ডিন্স এ্যাওয়ার্ড পেলেন ৩৩ জন

কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘ডিন্স এ্যাওয়ার্ড পেয়েছেন ৩৩ শিক্ষক- শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্বদ্যিালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 09:34 PM

Updated : 20 Aug 2022, 02:09 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন প্রমুখ।

পুস্তক রচনা ও মৌলিক গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ একই অনুষদের তিন শিক্ষক পেয়েছেন পুরস্কার। তারা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইসতিয়াক এম সৈয়দ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হাসিনুর রহমান খান এবং প্রভাষক আজমেরী জামান।

শিক্ষার্থীরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের আনিকা তাহসিন, রেদওয়ান মো: হাবিবুল্লাহ, ইফ্ফাত নূর এশা, প্রিয়াঙ্কা দত্ত; গণিত বিভাগের মিজানুর রহমান, সুজিত কুমার বালা, অমিত কুমার সাহা, হযরত আলী, মুরশেদ আহমেদ অভি, মারিয়া মাহবুব, রেজওয়ানা রাজ্জাক অঙ্গনা, হাসনা হেনা, নজরুল ইসলাম;  রসায়ন বিভাগের ফারাহ জেবা, মো: মাজহারুল ইসলাম; পরিসংখ্যান, প্রাণ-পরিসংখ্যান ও তথ্য পরিসংখ্যান বিভাগের এ এইচ এম মুশফিকুর রহমান নবীন, সোনিয়া খাতুন, সাকিবুর হাসান, রুবাইয়া আহমেদ, মাহমুদুর রহমান, আবদুল খালেক, মঞ্জুর মুর্শেদ, রিজুয়ান হক এবং ফলিত পরিসংখ্যান বিভাগের এলিজাবেথ বিয়াঙ্কা সরকার, ফারহানা নবী, নুসমা রহমান, শামসিয়া সোবহান, বেলাল হোসেন, মীর রায়হানুল ইসলাম ও শায়লা শারমিন।