২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ২০৮ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়েছেন ২০৮ জন, যাদের মধ্যে ১৩৫ জন্য এই ইউনিটের অধীন চারুকলা অনুষদে পড়ার সুযোগ পাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 02:03 PM

Updated : 20 Aug 2022, 01:59 PM

বিশ্ববিদ্যালয়ের উপার্চায আ আ ম স আরেফিন সিদ্দিক বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে ফল ঘোষণা করেন।

‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১০ হাজার ২৪৮ জন আবেদন করলেও শেষ পর্যন্ত গত ২৪ সেপ্টেম্বর পরীক্ষা দেন আট হাজার ৪২১ জন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর ব্যবহার করে ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা ফল জানতে পারবেন।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>CHA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

উত্তীর্ণরা ২৩ থেকে ৩০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন।

আর কোটায় আবেদনকারীদের ২৩ থেকে ৩০ অক্টোবরে মধ্যে অনুষদের ডিন কার্যালয় থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।

কেউ ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে চাইলে ২০ থেকে ২৭ অক্টোবরে মধ্যে ফি দেওয়া সাপেক্ষে ডিন কার্যালয়ে যোগাযোগ করতে হবে। আগামী ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাপ্ত বিভাগ তালিকা জানা যাবে।