২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

জঙ্গিবাদ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2016, 03:15 PM

Updated : 20 Aug 2022, 01:24 PM

মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব যখন দেশ এগিয়ে যাচ্ছে। তখন এই উন্নয়নকে ব্যাহত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের এই উন্নয়নের ধারাকে অব্যহাত রাখতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ‌্যে তিনি বলেন, “আপনাদের সন্তানকে সময় দিন, খোঁজ-খবর রাখুন যাতে তারা কোনো জঙ্গি বা সন্ত্রাসী চক্রে না জড়ায়।

“একই সঙ্গে সকল শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষকদেরও দায়িত্ব আছে। শিক্ষার্থীদের পাঠাদানের পাশাপাশি যে সকল শিক্ষার্থী বিপথে যাচ্ছে তাদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নিন।”

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ব্যানারে ‘জঙ্গি উৎস নির্মূল করি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে ১২টা থেকে এক ঘণ্টা এই মানববন্ধন হয়।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি  ইকবাল আর্সলান বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে  যারা ক্ষমতায় এসেছিল তারাই এই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। নির্বাচনের সময় দেশের জনগণকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল, তারা এখন জঙ্গিদের প্রশয় দিচ্ছে।”

মানববন্ধনে অন্যান্যদের বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ সভাপতি মাহমুদ হাসান, বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ আলী আসগর মোড়ল, প্রক্টর হাবিবুর রহমান দুলাল ও স্বাচিপ সাধারণ সম্পাদক এম এ আজিজ।