ঢাবির ‘বিজয় ৭১’ হলে কম্পিউটার ল্যাব চালু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ৭১’ হলে কম্পিউটার প্রশিক্ষণ ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ল্যাবের উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ডেলের সহায়তায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ৭১’ হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাচার্য আরেফিন সিদ্দিক, ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান।
হলের প্রাধ্যক্ষ আ জ ম শফিউল আলম ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাণিজ্য অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম, হলের জ্যেষ্ঠ আবাসিক শিক্ষক খাদেমুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান।
